Angulchosar Fasad | Bhabani Prasad Mazumder । আঙুল চোষার ফ্যাসাদ | ভবানীপ্রসাদ মজুমদার
Angulchosar Fasad Angul chosar Fasad Bhabani Prasad Mazumder আঙুল চোষার ফ্যাসাদ ভবানীপ্রসাদ মজুমদার ভবানী প্রসাদ মজুমদার কবিতা - আঙুল চোষার ফ্যাসাদ কবি- ভবানীপ্রসাদ মজুমদার আবৃত্তি- সুপ্রকাশ গিরি Poetry:- Angulchosar Fasad Poet:- Bhabani Prasad Mazumder Recitation- Suprakash Giri বাংলা কবিতা আবৃত্তি ক্লাস ওয়ানের ভোদার ছিল আঙুল চোষার রোগ তাই নিয়ে তার বাবা-মায়ের খুব হত দুর্ভোগ! হোমিওপ্যাথি, অ্যালোপ্যাবি, টোটকা-কবিরাজি কোনও কিছুতেই হয়নি সুফল, রোগটা এমন পাজি! বাইরে-ঘরে সব সময়েই ভোদা দিন ও রাতের চুষত আঙুল কখনও ডান, কখনও বাঁ-হাতের। তিনমাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোদার বাবা হাতটা আমার ধ'রে বললে দাদা, কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে ? আমার ভোদার আঙুল চোষার রোগ গিয়েছে সেরে! কেমন করে ? বলছি শুনুন আমরা সবাই মিলে অনেক ভেবেই প্যান্টগুলো ওর দিলাম ক'রেই ঢিলে। পরলেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে অম্নি ভোদা চেপে ধরে দুহাতে দু-পাশে। ওই ভাবেতেই ঘোরে ফেরে ওঠে নামে ছোটে ফলেই আঙুল চোষার সুযোগ পায় না সে আর মোটে। Audio & Video Edit by DALIHALDERYT GROUP whatsapp (+91) 6295874616

