১৮ বছর বয়স । আঠারো বছর বয়স । সুকান্ত ভট্টাচার্য । Atharo Bochor Boyos । Sukanta Bhattacharya

 ১৮ বছর বয়স । আঠারো বছর বয়স । সুকান্ত ভট্টাচার্য । Atharo Bochor Boyos । Sukanta Bhattacharya

১৮ বছর বয়স আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য Atharo Bochor Boyos Sukanta Bhattacharya কবিতা - আঠারো বছর বয়স কবি - সুকান্ত ভট্টাচার্য আবৃত্তি - সুপ্রকাশ গিরি Poem - Atharo Bochor Boyos The Poet - Sukanta Bhattacharya Recitation - Suprakash Giri Audio & Video Edit by DALIHALDERYT GROUP whatsapp (+91) 6295874616 আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়- আঠারো বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলাহলে। আঠরো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ। আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্র্রান্ত; একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরোথরো। তব আঠারোর শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়- এ দেশের বুকে আঠারো আসুক নেমে।। website https://suprakash.dalihalder.com/ আরও কিছু কবিতা - PURATAN BHRITYA | পুরাতন ভৃত্য । RABINDRANATH THAKUR | রবীন্দ্রনাথ ঠাকুর    • PURATAN BHRITYA | RABINDRANATH THAKUR | #b...   স্বপ্নের ফেরিওয়ালা । swapner feriwala    • SAPNER FERIOYALA #suprakashculture #viraly...   হাসেম চাচা । সমীর রায় । Hasem Chacha । Samir ray    • হাসেম চাচা।। সমীর রায় ।। কণ্ঠ ..সুপ্রকাশ গিরি   hotat dekha । হঠাৎ দেখা । রবীন্দ্রনাথ ঠাকুর । rabindranath tagore    • hotat dekha । হঠাৎ দেখা । রবীন্দ্রনাথ ঠাকু...   putul । subho Dasgupta। পুতুল । শুভ দাশগুপ্ত    • putul । subho Dasgupta। পুতুল । শুভ দাশগুপ...