ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা - দারোগাবাবু এবং হাবু । DAROGA BABU O HABU । দারোগাবাবু এবং হাবু

 ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা - দারোগাবাবু এবং হাবু । DAROGA BABU O HABU । দারোগাবাবু এবং হাবু

ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা - দারোগাবাবু এবং হাবু DAROGA BABU O HABU দারোগাবাবু এবং হাবু কবিতা - দারোগাবাবু এবং হাবু কবি - ভবানীপ্রসাদ মজুমদার আবৃত্তি - সুপ্রকাশ গিরি Poem - DAROGABABU O HABU The Poet - Bhabaniprasad Majumdar Recitation - Suprakash Giri থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু , নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়োবাবু । চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি , দুঃখে আমি সারা দিন-রাত ভগবানকেই ডাকি । বড়দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোটো-বড়ো , মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো । সেজদা পাগল , দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে , গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে । দারোগাবাবু বললে , হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো । শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে , দেড়শো পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে । Audio & Video Edit by DALIHALDERYT GROUP whatsapp (+91) 6295874616 website https://suprakash.dalihalder.com/