দুষ্টু | রবীন্দ্রনাথ ঠাকুর | Dustu | Rabindranath Tagore | Bengali recitation | BANGLA KOBITA
দুষ্টু রবীন্দ্রনাথ ঠাকুর Dustu Rabindranath Tagore Bengali recitation BANGLA KOBITA কবিতা - দুষ্টু কবি - রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি - সুপ্রকাশ গিরি Poem - Dustu The Poet - Rabindranath Tagore Recitation - Suprakash Giri দুষ্টু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই । মিত্তিরদের কালু নীলু ভারি ঠাণ্ডা ক - ভাই ! যতীশ ভালো , সতীশ ভালো , ন্যাড়া নবীন ভালো , তুমি বল ওরাই কেমন ঘর করে রয় আলো । মাখনবাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ — গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ । পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে , দত্তপাড়ার গবাই , তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই । তোমার কথা আমি যেন শুনি নে কক্খনোই , জামাকাপড় যেন আমার সাফ থাকে না কোনোই ! খেলা করতে বেলা করি , বৃষ্টিতে যাই ভিজে , দুষ্টুপনা আরো আছে অমনি কত কী যে ! বাবা আমার চেয়ে ভালো ? সত্যি বলো তুমি , তোমার কাছে করেন নি কি একটুও দুষ্টুমি ? যা বল সব শোনেন তিনি , কিচ্ছু ভোলেন নাকো ? খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো ? Audio & Video Edit by DALIHALDERYT GROUP whatsapp (+91) 6295874616 website https://suprakash.dalihalder.com/

