খি চু ড়ি । খিচুড়ি | সুকুমার রায় | Khichuri | Sukumar Roy | Abol Tabol | bengali poem
খি চু ড়ি খিচুড়ি সুকুমার রায় Khichuri Sukumar Roy Abol Tabol bengali poem #khichuri #sukumarroy #sukumar_ray খিচুড়ি | সুকুমার রায় হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না) হয়ে গেল “হাঁসজারু” কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে – “বাহবা কি ফুর্তি ! অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি ।” টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা- পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ? ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি ! জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িঙের ঢং ধরি’ সেও চায় উড়িতে। গরু বলে “আমারেও ধরিল কি ও রোগে? মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?” হাতিমির দশা দেখ, – তিমি ভাবে জলে যাই, হাতি বলে, “এই বেলা জঙ্গলে চল ভাই।” সিংহের শিং নেই, এই তার কষ্ট- হরিণের সাথে মিলে শিং হল পষ্ট। #bangla_kobita #bengali_poem #kobita কবিতা - খিচুড়ি কবি - সুকুমার রায় আবৃত্তি - সুপ্রকাশ গিরি Poem - Khichuri The Poet - Sukumar Roy | Sukumar Ray Recitation - Suprakash Giri Audio & Video Edit by DALIHALDERYT GROUP whatsapp (+91) 6295874616 website https://suprakash.dalihalder.com/ আরও কিছু কবিতা - PURATAN BHRITYA | পুরাতন ভৃত্য । RABINDRANATH THAKUR | রবীন্দ্রনাথ ঠাকুর

