২৫ শে বৈশাখ । পঁচিশে বৈশাখ । pochise boishak । 25e Baishakh। Debesh Thakur । দেবেশ ঠাকুর

 কবিতা - ২৫ শে বৈশাখ

কবি - দেবেশ ঠাকুর আবৃত্তি - সুপ্রকাশ গিরি Poem - pochise boishak The Poet - Debesh Thakur Recitation - Suprakash Giri Audio & Video Edit by DALIHALDERYT GROUP whatsapp (+91) 6295874616 website https://suprakash.dalihalder.com/ আরও কিছু কবিতা - PURATAN BHRITYA | পুরাতন ভৃত্য । RABINDRANATH THAKUR | রবীন্দ্রনাথ ঠাকুর    • PURATAN BHRITYA | RABINDRANATH THAKUR | #b...   স্বপ্নের ফেরিওয়ালা । swapner feriwala    • SAPNER FERIOYALA #suprakashculture #viraly...   হাসেম চাচা । সমীর রায় । Hasem Chacha । Samir ray    • হাসেম চাচা।। সমীর রায় ।। কণ্ঠ ..সুপ্রকাশ গিরি   hotat dekha । হঠাৎ দেখা । রবীন্দ্রনাথ ঠাকুর । rabindranath tagore    • hotat dekha । হঠাৎ দেখা । রবীন্দ্রনাথ ঠাকু...   putul । subho Dasgupta। পুতুল । শুভ দাশগুপ্ত    • putul । subho Dasgupta। পুতুল । শুভ দাশগুপ...   আমাদের বাড়ি রান্নার কাজ করে পটলার মা। পটলার বাপ রিকশা চালায়। সেদিন আমাদের ফাংশান ছিল পূর্বপল্লিতে। নৃত্যনাট্য হবে চণ্ডালিকা। সকাল থেকে সাজপোষাকের হইহই আনন্দের মধ্যে ড্রাইভার ব্রিজলাল বললে, আজ পটলার মা'র আসতে দেরি হবে। বোধ হয় বুখার হয়েছে। পটলা এসে খবর দিয়ে গেল। রাঙাদিদা তর্জন করে ওঠে, আজি প্রাতে সূর্য ওঠার আগেই কী খবরই দিল ব্রিজলাল। এখন কে করে রান্না। তুই গাড়ি নিয়ে এক্ষুণি যা, তুলে নিয়ে আয়। আমি বললাম, ব্রিজলালের সঙ্গে আমিও যাই না রাঙাদিদু? পটলা থাকে ধূলো আর ছাই মাখা এক কালো বস্তিতে। সেখানে নব আনন্দে নব রবি কিরণে কোনও শুভ্র সুন্দর এক উজ্জ্বল সকাল আসে না। পটলা একটা পচা ইশকুলে পড়ে। সেখানে দুপুরে ভাত-ভিটামিনের আশায় কামাই করে না। ব্রিজলাল আমাকে বসিয়ে পটলাদের ঝোপড়ি খুঁজতে গেল। ওর দেরি দেখে আমি নেমে পড়লাম গাড়ি থেকে। কী এক মোহের ঘোরে ঢুকে পড়লাম বস্তিতে। খুঁজেও পেলাম পটলাদের ঘর। এক চিলতে আধো অন্ধকার বারান্দায় হলুদ রোদ্দুর নেমেছে কলকে ফুলের মতো। আলোর বৃত্তে একটি ছোট্ট ছবি—রবীন্দ্রনাথের। দাদুর কাছে শুনেছিলাম, এই অদ্ভুত আলখাল্লা পরে কবি নিয়েছিলেন নোবেল পুরস্কার। এ পোশাক দরবেশের, খ্রিস্টান যাজকের, বৌদ্ধ সন্তের । বাঙালি হয়ে কবি পুরস্কার নিয়েছিলেন, বিশ্বমানবের প্রতিনিধি হয়ে। পটলার মা, আমাদের বাঁধা রাধুনি, গান গাইছে, তুমি নব নব রূপে এসো প্রাণে। পটলার বাপ আর পটলা চোখ বন্ধ করে শুনছে, সেই গান। সস্তা ধূপের ধোঁয়া তীর্যক রেখা টেনে রেখাহীন অসীমে মিশে যাচ্ছে। আমার অভিমানে কান্না পাচ্ছিল, পটলার কী অধিকার আছে 'আমাদের' রবীন্দ্রনাথকে বস্তির ধারে বসানোর। মন বললে, এদের দোলের আবির নেই দেওয়ালির আলো নেই, দুর্গোৎসবের বাজি নেই। তবু রবীন্দ্রনাথ যেন মোহন রূপে আলোকবৃত্তে পটলাকে জিতিয়ে দিলেন। #bengali_poem_recitation #বাংলা_কবিতা_আবৃত্তি #bengali_poem_recitation #বাংলা_কবিতা_আবৃত্তি #রবীন্দ্র_জয়ন্তী_কবিতা #পঁচিশে_বৈশাখ #দেবেশ_ঠাকুর #debeshthakur #suprakashculture #suprakashgiri #২৫শে_বৈশাখ #25she_Baishakh #রবীন্দ্রজয়ন্তী #Rabindrajayanti