প্রশ্ন ও উত্তর । কবি সুনীল গঙ্গোপাধ্যায় । Proshno O Uttor । Sunil Gangopadhyay । বাংলা কবিতা
প্রশ্ন ও উত্তর কবি সুনীল গঙ্গোপাধ্যায় Proshno O Uttor Sunil Gangopadhyay বাংলা কবিতা কবিতা - প্রশ্ন ও উত্তর কবি - সুনীল গঙ্গোপাধ্যায় আবৃত্তি - সুপ্রকাশ গিরি Poem - Proshno O Uttor The Poet - Sunil Gangopadhyay Recitation - Suprakash Giri উপভোগ করুন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি সুনীল গঙ্গোপাধ্যায়-এর কালজয়ী কবিতা "প্রশ্ন ও উত্তর" এর আবৃত্তি। এই কবিতায় প্রতিফলিত হয়েছে আত্মজিজ্ঞাসা, অস্তিত্বের প্রশ্ন এবং সমাজের প্রতি কবির গভীর ভাবনা। আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে কবিতার আবেগ, সুর ও অন্তর্নিহিত দার্শনিকতা। 🖋️ কবি: সুনীল গঙ্গোপাধ্যায় 🎤 আবৃত্তি: সুপ্রকাশ গিরি 📢 ভিডিওটি ভালো লাগলে Like দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না। চাকরি পাবে মোহনকুমার সবকিছু ঠিকঠাক প্রথম দিনেই আছাড় খেয়ে নাক ফুলে জয়ঢাক! দু দিন বাদে অফিস গেলে কী হল তার দশা? নাক-সরু এক স্বপনকুমার তার চেয়ারে বসা! কেন এমন হল, আহা, কেন এমন হল কোন দোষে হায় মোহনবাবুর চাকরিখানা গেল? রকেট চালিয়ে বাঙালির ছেলে পাড়ি দেবে নাকি চাঁদে? বিজয়কুমার পুরোপুরি রেডি, তবু কি ফ্যাসাদ বাধে? জুতোয় একটা পেরেক উঠেছে, সে খেয়াল নেই তার বেলুনের মতো ফোস্কা পড়ল পায়ে জুতো রাখা ভার খালি পায়ে কেউ চাঁদে যায় নাকি, রকেট নিল না তাকে বিজয়কুমার ফ্যালফ্যাল করে আকাশে তাকিয়ে থাকে! কেন এমনটি হল যে আহা রে, কেন এমনটি হল? বাঙালির কত নাম হত, তবু সুযোগ ফস্কে গেল! লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল পুঁটিরাম এইটুকু কাগজের পাঁচ লাখ টাকা দাম! আহ্লাদে আটখানা হয়ে নাচে ধেই ধেই টিকিটটা হাতে নিয়ে রাস্তায় নামে যেই কোথা থেকে ঝড় এল, পুঁটিরাম নিঃস্ব টিকিটটা পাখি হয়ে হল অদৃশ্য।হায় হায় একী হল, এমনটি কেন হল?পুঁটিরাম ভ্যাবারাম, সব টাকা জলে গেল! উত্তর: সাড়ে এগারো বছর বয়েসে পর পর দু দিন তিনতলারজানলা থেকে রাস্তায় আমের খোসা ছুঁড়ে ফেলেছিল কে? মোহনকুমার, আবার কে? দশ বছর তিন মাস বয়েসে একটা বেড়ালছানার গায়ে আলপিন ফুটিয়ে দিয়েছিল কে? বিজয়কুমার, আবার কে? তেরো বছর পাঁচ মাস বয়েসে এক বন্ধুর একটা ডিটেকটিভ গল্পেরবইয়ের শেষ পৃষ্ঠা চুপিচুপি ছিঁড়ে দিয়েছিল কে? পুঁটিরাম, আবার কে?এতদিন পর সেই রাস্তা, বেড়ালছানা ও বই প্রতিশোধ নিল। Audio & Video Edit by DALIHALDERYT GROUP whatsapp (+91) 6295874616 website https://suprakash.dalihalder.com/

